ডেভিড বেকহ্যাম এখন আলিএক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে আলিবাবার মালিকানাধীন ই-কমার্স সাইট আলিএক্সপ্রেস। প্রতিদ্বন্দ্বী পিডিডি হোল্ডিংসের টেমু শপিং অ্যাপের সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বব্যাপী বিক্রি বাড়ানোর লক্ষ্যে এ কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
সম্প্রতি বিক্রি প্রবৃদ্ধি ধীর হওয়ায় আলিবাবা আন্তর্জাতিক বাজারে মনোনিবেশ করছে। এর আন্তর্জাতিক ইউনিট আলিএক্সপ্রেস গত জানুয়ারি-মার্চ পর্যন্ত বছরে ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
আগামী মাসে জার্মানিতে শুরু হতে যাওয়া উয়েফা ইউরো ২০২৪ টুর্নামেন্টে স্পন্সর হিসেবে আলিএক্সপ্রেস ডেভিড বেকহ্যামের নেতৃতে প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে।
ডিবিটেক/বিএমটি







